• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধা পৌর পার্ক অনির্দিষ্টকালের জন্য লকডাউন

গাইবান্ধা, ২৩ মার্চ ।। করোনার সংক্রমন রোধে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গাইবান্ধা পৌর পার্কটি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে পৌর মেয়র।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র বলেন, গাইবান্ধা শহরের কেন্দ্রস্থলে শহীদ মিনার সংলগ্ন জনবহুল পৌরপার্ক এলাকা। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পৌর পার্কে যাওয়া থেকে জনগণকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে এবং পৌর পার্কের সকল দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সবকিছু বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। প্রথমে বিষয়টি কেউ না জানলেও পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।এজন্য গোটা উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

রবিবার (২২ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নবী নেওয়াজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ