• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭৬

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ মার্চ ।। করোনাভাইরাসে জেরবার অবস্থা ইতালির। সেখানে গতকাল রবিবার ৬৫১ জনের প্রাণহানি ঘটেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার চারশ ৭৬ জনে ঠেকেছে। জানা গেছে, আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৬০ হাজার ছাড়িয়েছে।

ইতালিতে যদিও গত শনিবার ৭৯৩ জন মারা যাওয়ার ঘটনার তুলনায় রবিবার মৃতের সংখ্যা কমেছে। তার পরেও অস্বস্তি থামছে না। জানা গেছে, আগের দিনের তুলনায় আক্রান্তের হার ১০ দশমিক চার শতাংশ বেড়েছে।

দেশটির সিভিল প্রটেকশন সার্ভিসের প্রধান অ্যাঞ্জেলো বলেল্লি বলেন, রবিবার মৃতের সংখ্যা আগের তুলনায় কিছু কম। আমার এবং আমাদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই এই সংখ্যা হ্রাস পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ