• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিট তৈরি করতে অর্থ সংকটে গণস্বাস্থ্য কেন্দ্র

সিসি ডেস্ক, ২৩ মার্চ ।। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট তৈরি করেছে, তা উৎপাদনের জন্য অর্থ সংকটে পড়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিট তৈরি করতে আমাদের ২০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু আমাদের কাছে এতো অর্থ নেই। এই অর্থ ব্যবসায়ীরা দিতে পারেন- কারণ, আমাদের দেশে ২০ জন ব্যবসায়ীর কাছে ২০ কোটি টাকা তেমন কোন টাকা নয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এই টাকা অনুদান দিতে পারে- কারণ, সমাজকল্যাণ মন্ত্রণালয় তো এমন অনেক সংস্থাকে টাকা অনুদান দেয় এবং সরকারও এই টাকা অনুদান দিতে পারে।

এছাড়া সরকার বিভিন্ন ব্যাংকে বলে দিলে আমাদের ব্যাংকগুলো এই অর্থ ধার দেবে। ফলে আর কোন সমস্যা হবে না।

জাফরুল্লাহ জানান, আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার লন্ডন থেকে কিট তৈরি করার কাঁচামাল চলে আসবে। এরপর আমরা তিন থেকে চার দিনের মধ্যে সরকারকে স্যাম্পল দেবো। স্যাম্পল দেখে সরকার অনুমতি দিলে আমরা কিট বাজারে ছাড়বো।

এদিকে ধানমন্ডি এবং কলাবাগানের কয়েকজন যুবক করোনাভাইরাসের কিট তৈরি করতে গণস্বাস্থ্য কেন্দ্রকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বলেও জানান জাফরুল্লাহ।

বাংলাদেশ জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ