সিসি নিউজ, ২৩ মার্চ ।। কোয়ারেন্টাইন মেনে না চলার দায়ে সৈয়দপুরে ভারত এক যুবকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সন্ধ্যায় আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই রায় প্রদান করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, গত ২১ মার্চ কিশোর কুমার প্রসাদ নামের ওই যুবক সৈয়দপুরে আসে। সে সিনেমা রোডের ঢাকা খেলা ঘরের মালিক। তার বাসা শহরের মুন্সিপাড়ায়। বিদেশ থেকে আসার পর হোম কোয়ারেন্টাইন না মেনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থান করেন। গোপনে এ সংবাদে পেয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ভারত সফরের বিষয়টি সে নিশ্চিত করে।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উক্ত দন্ডাদেশ প্রদান করেন।