• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

করোনাভাইরাসে বাংলাদেশি ইমামের মৃত্যু গাম্বিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ মার্চ॥ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশি ওই ইমামের বয়স হয়েছিল ৭০ বছর। এ নিয়ে গাম্বিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুই জন মারা গেলেন।

কর্তৃপক্ষ জানায়, আগে থেকেই ডায়াবেটিক রোগী ছিলেন ওই ইমাম। চিকিৎসা নিতে গিয়েছিলেন বানজুল স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৩ মার্চ পাশের দেশ সেনেগাল থেকে আসেন ওই বাংলাদেশি। রাজধানী বানজুলের বুনডুং মসজিদে তার থাকার ব্যবস্থা ছিল।

বাংলাদেশি ওই ইমাম ৬টি দেশে ধর্মপ্রচারে গিয়েছিলেন বলেও বিবৃতিতে জানানো হয়।

ইমামের সাহচর্যে কারা এসেছিলেন কর্তৃপক্ষ তা খুঁজে বের করার চেষ্টা করছে। সেইসঙ্গে কোন কোন দেশ ভ্রমণ করেছেন তাও জানার চেষ্টা চলছে।

শনিবার করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আকাশ পথ ও সীমান্ত বন্ধ করে দেয় গাম্বিয়া। সেইসঙ্গে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকা যে ১৫ জন পালিয়েছে তাদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসে ওই ১৫ জন। তাই সতর্কতা হিসেবে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল তাদের। কিন্তু তারা পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ