সিসি ডেস্ক, ২৪ মার্চ ।। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কমলাপুরে লোকাল, কমিউটার এবং মেইল ট্রেন বন্ধ করেছে রেল কর্তৃপক্ষ। বেশ কয়েকদিন ধরেই গণপরিবহন বন্ধ করার জন্য কথা হচ্ছিল। গণপরিবহনের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়াতে পারে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল। অবশেষে রেল বন্ধ করা হলো। কিন্তু এমন একটা সময়ে রেল বন্ধ করা হলো যখন সরকার দীর্ঘ ১০ দিনের ছুটি ঘোষণা করেছে এবং মানুষজন ঢাকা ছেড়ে বাড়ি যেতে চাচ্ছে।
বিশেষ করে ঢাকায় যারা মেস বা হোস্টেলে থাকেন, তাদের জন্য এখন ঢাকায় থাকা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে পড়ছে। এ অবস্থায় তারা তাদের নিজেদের বাসায় যাওয়ার যে পরিকল্পনা করছিল। কিন্তু রেল শাটডাউনের ফলে সেই পরিকল্পনা নতুন করে সংকটে পড়লো।
উৎস: দ্যা রিপোর্ট