• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে মিজানুর রহমান আজহারী

সিসি ডেস্ক, ২৪ মার্চ ।। গত আট দিন ধরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে লিখেন, আমি ব্যক্তিগতভাবে গত আট দিন ধরে স্বেচ্ছায় পুরোপুরিভাবে বাসায় অবস্থান করছি। এর মধ্যে একবারের জন্যও বাইরে বের হইনি।

তিনি বলেন, সব সালাত ঘরে জামাতে আদায় করেছি। বর্তমান সময় এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। তাই সবাইকে বলছি– প্লিজ প্লিজ সবাই ঘরে থাকুন। এটিই এখন সবচেয়ে বড় মহৌষধ।

আজহারী বলেন, আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করুন। সরকারের একার পক্ষে এই মহামারী থেকে উত্তরণ সম্ভব নয়। সবার ঐকান্তিক সদিচ্ছা ও সহযোগিতা দরকার। জরুরি বাজারসদাই কিনে এনে যথাসম্ভব পরিবারের সদস্যসহ নিজ নিজ বাসায় অবস্থান করুন।

‘সামাজিক মেলামেশা, জনসমাগম পরিহার করুন। ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাঁচি-কাশি দেয়ার শুদ্ধাচার মেনে চলুন। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে, ফিরে এসেই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এ নিয়মগুলো মেনে চলাই হচ্ছে এখন ফরজে আইন।’

করোনাভাইরাসে বৃদ্ধ জনগোষ্ঠীর আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হওয়ায় তাদের এক্সট্রা কেয়ার নেয়ারও পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ