• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

লকডাউন ঢাকা বিশ্ববিদ‌্যালয়

ঢাকা, ২৪ মার্চ ।। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ক্যাম্পাসে প্রবেশের সকল পথ বেরিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়।

বাইরে থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। ক্যাম্পাসে যারা রয়েছেন তারা পরিচয়পত্র দেখিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে পারছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের একজন কর্মকর্তা জানান, প্রক্টরিয়াল বডির নির্দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়েছে।

যদিও সরেজমিন পরিদর্শনকালে ক্যাম্পাসের কিছু কিছু প্রবেশ পথ এখনো খোলা দেখা গেছে। তবে আজকালের মধ্যে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশের জন্য পথ খোলা রেখে বাকি সব প্রবেশ পথ বন্ধ রাখা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ