• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোড়াঘাট উপজেলার ৭৪ বাড়িতে লাল পতাকা !

ঘোড়াঘাট (দিনাজপুর), ২৪ মার্চ ।। প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা জনসচেতনতায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭৪ জন প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যারা কয়েক দিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন এমন ৭৪ জন প্রবাসীর বাড়িতে উপজেলা প্রশাসন লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।

এসব বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখতে ও এলাকার জনসাধারণকে সতর্ক করতে রবিবার (২২ মার্চ) বিকেল থেকে উপজেলা প্রশাসনের পক্ষে ঘোড়াঘাট থানা পুলিশ ও গ্রাম পুলিশের সহায়তায় তালিকা অনুযায়ী প্রতিটি প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, তালিকা অনুযায়ী আমরা সব বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছি। তাছাড়া তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করছি এবং স্থানীয় জন প্রতিনিধিদের ও প্রযুক্তির মাধ্যমে তাদের কার্যক্রম ও গতিবিধি পর্যবেক্ষণ করছি।

ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম জানান, প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা ও প্রতিরোধের অংশ হিসেবে আমরা সব প্রবাসী ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছি এবং বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে চাপ প্রয়োগ করছি। সেই সঙ্গে লাল পতাকা লাগানো বাড়িতে যাতায়াত না করতে আমরা এলাকাবাসীদের সচেতন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ