• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বান্দরবানে ৩ উপজেলা লকডাউন

সিসি ডেস্ক, ২৫ মার্চ ।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এই তিন উপজেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ তিন উপজেলা লকডাউন ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন। তিনি বলেন, কক্সবাজারে করোনা রোগী শনাক্ত হওয়ায় এই তিন উপজেলা লকডাউন করা হয়েছে। কারণ এই তিন উপজেলা কক্সবাজারের পার্শ্ববর্তী। এছাড়া এই তিনটি উপজেলায় জনসমাগম বেশি। এখানে করোনাভাইরাস যেন ছড়াতে না পারে সেজন্য লকডাউন করা হলো। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।

তিনি বলেন, লকডাউন চলাকালে ওসব উপজেলায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধু জরুরি সেবা অব্যাহত থাকবে।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বান্দরবানে সেনাবাহিনী কাজ শুরু করেছে। মঙ্গলবার দুপুর থেকে টহলের পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিং করেন সেনা সদস্যরা। এছাড়া জনসমাগম হয় এমন দোকান, হোটেল, শপিং মল বন্ধ করে দিয়েছেন তারা। করোনা আতঙ্কে বান্দরবান শহর এখন ফাঁকা। সড়কে সীমিত আকারে চলছে যানবাহন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ