• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় আক্রান্ত নিউইয়র্কের দুই শতাধিক পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ মার্চ ।। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শহর নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ২১১ সদস্য ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় যুক্তরাষ্ট্রের এই শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ।

এমন এক সময়ে এ খবর প্রকাশিত হলো যখন নিউইয়র্কজুড়ে চলছে লকডাউন।পুলিশ এরই মধ্যে শহরের পার্কগুলোতে টহল দিতে শুরু করেছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় কিনা তা তদারকি করছে পুলিশ। লকডাউন লঙ্ঘন করলে তাদের জরিমানাও করা হচ্ছে।

মঙ্গলবার পুলিশ অধিদফতর এক ঘোষণায় এ তথ্য জানায়।

পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার। বাকিরা সাদা আছেন পোশাকে।

এনওয়াইপিডি পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে, বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন কিনা তা নজরদারি করার জন্য।

এ ছাড়া গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ইতোমধ্যে ফেডারেল সরকার মরিয়াভাবে প্রয়োজনীয় ৪০০ সেট পূর্ণাঙ্গ চিকিৎসাসামগ্রী (ভেন্টিলেটর) সরবরাহ করেছে, যা নিউইর্য়ক সিটি হাসপাতালে বিতরণ করা হবে।

এদিকে অন্য এক খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ আগে যে পরিমাণ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল এক সপ্তাহ পরে এসে সে সংখ্যা এখন ১০ গুণ হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত প্রায় ৫৫ হাজারের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন মারা গেছেন আরও ৬০ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪তে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ