• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

করোনাভাইরাস: মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ মার্চ ।। করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো দুনিয়া। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়ে ইতালির পর এবার মৃতের সংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে স্পেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্য দিয়ে ইতালির পর মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল স্পেন।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক মৃত্যু নিয়ে দেশ এখন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৪৩৪ জন। গত মঙ্গলবার যা ছিল ২ হাজার ৬৯৬। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে মারা গেছেন ৩ হাজার ২৮১।

স্পেনে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০ জন। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৭৩। তবে আক্রান্তের দিক দিয়ে চীন ও ইতালির পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৬৩। এছাড়া মৃত্যু হয়েছে ৭৮৪ জনের।

গোটা বিশ্বে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তদের মধ্যে ১৯ হাজার ৬০৭ জন মারা গেছেন। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৮৫৬ জন। এরমধ্যে শুধুই চীনেই সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৬৫০। দেশটিতে করোনায় মোটা আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২১৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ