• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কর্মস্থল ত্যাগ করতে পারবেন না হাসপাতাল পরিচালকরা

সিসি ডেস্ক, ২৫ মার্চ ।। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে করোনাভাইরাসের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

টানা ১০ দিনের ছুটি সামনে রেখে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের একাধিক পরিচালক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানতে পারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার্সোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সব কথা বলা হয়।

আদেশে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে পরিচালকরা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ করায় হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

আদেশে আরো বলা হয়, বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকদের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং মন্ত্রণালয়ে অবহিত না করে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন। দেশে এ ভাইরাসে প্রাণ গেছে পাঁচজনের জানিয়েছে আইইডিসিআর।

এদিকে, দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবে না বলে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ