নীলফামারী, ২৬ মার্চ ।। প্রানঘাতি করোনা সংক্রামন রোধে সরকারি নির্দেশ মেনে চলছে নীলফামারী জেলাবাসী। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলায় দোকানপাট বন্ধ থাকায় জন্য শুণ্য রয়েছে রাস্তাঘাটসহ পাড়া মহল্লার মোড়গুলো। ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান এবং সেবাদানকারী দপ্তর ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নিত্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের হচ্ছেনা মানুষ। করোনা মোকাবেলায় মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে জেলা জুড়ে জোড় তৎপর চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৯জন ব্যক্তি। তারা প্রত্যেকই বিদেশ ফেরত।