সিসি নিউজ, ২৬ মার্চ ।। সৈয়দপুর থানার টহল পুলিশ চোরাই গরুসহ ফজলু ওরফে ফজু নামে (৫৫) এক চোরকে আটক করেছে। আজ বৃহস্পতিবার ভোরে বাঙ্গালীপুরের জনৈক শফিকুলের ইটভাটা নিকট থেকে তাকে আটক করে। ফজলু দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের শ্রী রামপুর বাঘাচোরা গ্রামের মৃত হেছাব উদ্দিনের পুত্র।
সূত্র মতে, চোরাই গরুটির মালিক সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের দরিবুল্লাহ হাজীপাড়ার ওবায়দুল হকের পুত্র মোয়াজ্জেম হোসেন। তার বাড়ি থেকে ওই রাতে একটি গরু চুরি হয়। ভোরে গরুটি আটকের পর লোক মারফত জানতে পারে গরুর মালিক মোয়াজ্জেম হোসেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, গরুর মালিক বাদী হয়ে চোরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চোরকে আদালতে পাঠানো হয়েছে।