• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |

গ্রামে প্রবেশ করতে হলেই হাত ধুতে হবে!

আন্তর্জাতিক ডেস্ক, ২৭ মার্চ ।। করোনা মোকাবেলায় চেষ্টার কোন ত্রুটি রাখছেনা মানুষ। প্রাণঘাতী করোনা এড়াতে প্রতিটা পদেই সতর্কতা অবলম্বন করছে মানুষ।  এবার ভারতের ত্রিপুরার রাজ্যের একটি গ্রামে দেখা গেলে অভিনব এমন একটি ঘটনা। গ্রামে প্রবেশকারী সবাইকে হাত ধুয়ে গ্রামের ভিতরে প্রবেশ করতে হবে এমন নিয়ম জারি করেছে গ্রামবাসী।

আগারতলা থেকে ৫২ কিলোমটার দূরেই অবস্থিত বইরাগি পাড়া গ্রাম। আড়াইশোর মত পরিবারের বসবাস গ্রামটিতে।
সাময়িক চেক পোস্ট দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে গ্রামটিতে।  আর সেখানেই রাখা হয়েছে সাবান এবং পানির ব্যবস্থা। যেনো সাবান দিয়ে হাত ধুয়ে তারপর মানুষ গ্রামে প্রবেশ করতে পারে।

গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাতকারে স্থানীয় তরিৎময় দেববর্মণ জানান, করোনার আক্রমণ থেকে নিজেদের বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা। বহিরাগতদের অবশ্যই আমাদের গ্রামে হাত পরিষ্কার করে ঢুকতে হবে।  এই  নিয়ম না মানলে সে যেই হোক না কেন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।  আমাদের গ্রামবাসীর  নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রামের আরেকজন জানান, করোনা এখন মহামারী হিসেবে সব জায়গায় ছড়াচ্ছে। আমরা নিজেদের সুরক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে আমরা সুস্থ থাকবে পারব।
এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ত্রিপুরার এমপি প্রতিমা ভৌমিক। পুরো গ্রামবাসীর জন্য এটি গর্বের বিষয়।
এরই মধ্যে করোনা মোকাবেলায় গোটা দেশ লকডাউন সহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ