সিসি ডেস্ক, ২৭ মার্চ ।। নিজের বাড়ি, নিজের পাড়া নিজেই সুরক্ষিত রাখি-এই স্লোগানকে সামনে রেখে জীবাণুনাশক স্প্রে করার উদ্যোগ নিয়েছে খেলাঘর আসর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শাখা। আজ শুক্রবার সকালে খেলাঘর আসরের কর্মীরা উজান ও মধ্য তাহিরপুর জামে মসজিদ, মধ্য তাহিরপুর ও উজান তাহিরপুর গ্রামে খেলাঘর আসরের সদস্যদের বাড়ি, সংযোগ রাস্তা ও পাড়ার দোকানে জীবানুনাশক স্প্রে করেছে। পরে তারা মসজিদে গোলাপ জল ও হাত ধোয়ার জন্য সাবান প্রদান করে।
খেলাঘর আসরের সদস্য উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা ও শাবিপ্রবি ছাত্রলীগের সহসম্পাদক নাজমুস শাকিব অভি এবং মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত অপু বলেন, আমরা চাই এই কার্যক্রম সারা উপজেলায় ছড়িয়ে পড়ুক। সাধ্যমতো সবার পাশে থাকার চেষ্টা করব।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এ কাজে উৎসাহ ও সহযোগীতা প্রদান করে বলেন, আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের ঘর নিরাপদ রাখি। সবাই ঘরে অবস্থান করি।
তিনি আরো বলেন, আমি এ সকল উদ্যোগে সব ধরনের সহযোগিতার জন্য সব সময়ই প্রস্তুত আছি।