• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে যুবকের মরদেহ উদ্ধার ঘটনায় হত‌্যা মামলা: গ্রেফতার ৩

সিসি নিউজ, ২৭ মার্চ ।। সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের হুগলী পাড়ায় লিচু গাছ থেকে বিধান চন্দ্র রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত‌্যা মামলা রুজু করা হয়েছে। বিধানের বাবা প্রফুল্ল‌্য চন্দ্র রায় নিজে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে মামলাটি দায়ের করেছে।

এ মামলার নামীয় ৩ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন হুগলী পাড়ার উত্তম কুমার, নগেন সরকার ও ভুজারী পাড়ার কাজল মোহন্ত।

উল্লেখ‌্য যে, আজ শুক্রবার সকালে আসামীদের বাড়ির পাশে লিচু গাছ থেকে বিধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় যুবকের দুটি পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে প্রত‌্যক্ষদর্শী ও পুলিশ নিশ্চিত করেছে।

বিধান চন্দ্রের পরিবারের দাবি প্রেমঘটিত কারণে তাকে প্রেমিকার পরিবারের লোকজন পরিকল্পিত ভাবে হত্যাকান্ড ঘটিয়েছে। গ্রামবাসী এ হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তের মাধ্যমে খুনীদের শাস্তি দাবি করেছে।

বিধান চন্দ্রের বাড়ি ঘটনাস্থল থেকে দুইশত গজ দূরে একই ইউনিয়নের বালাপাড়া গ্রামে। বিধান সৈয়দপুর শহরের একটি টাইলসের দোকানের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতো বলে জানা গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান মামলা দায়ের এবং ৩ আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ