• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০ ‘রক্ষিতা’ নিয়ে কোয়ারেন্টাইনে থাই রাজা

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ মার্চ ।। ২০ জন ‘রক্ষিতা’ নিয়ে বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টাইনে থাইল্যান্ডের রাজা । জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম এবং অসংখ্য চাকরবাকর আছেন। তবে থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি। ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুকিং দেন।

রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।

ইতিমধ্যে দেশটির টুইটারে ‘#হোয়াই ডু উই নিড অ্যা কিং’ ট্রেন্ডের তালিকায় উঠেছে। থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল শাস্তি দেয়ার বিধান আছে।

ইতিমধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ