• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি আদেশ অমান্য: সৈয়দপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিবেশকের জরিমানা

সিসি নিউজ, ২৯ মার্চ ।। সরকারি আদেশ অমান্য করে গোডাউন খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের নীলফামারীর সৈয়দপুরের পরিবেশক মেসার্স শাইরিন এন্টারপ্রাইজের ১০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের নীলফামারীর সৈয়দপুরের পরিবেশক মেসার্স শাইরিন এন্টারপ্রাইজ। আর এর স্বত্ত্বাধিকারী  হলেন  আলহাজ্ব মো. নাদিম আলম। শহরের পুরাতন বাবুপাড়াস্থ আজিম লেনে ওই পরিবেশকের বিতরণ কেন্দ্রটি অবস্থিত।

আজ রোববার দুপুরে বিশ্বস্ত  খবর ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে ওই পরিবেশকের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশক আলহাজ্ব মো. নাদিম আলমের বাসার প্রধান ফটক বন্ধ থাকলেও গোডাউন খোলা অবস্থায় পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করে গোডাউন খোলা রাখা এবং একই স্থানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ  কোম্পানি লিমিটেডের নীলফামারীর সৈয়দপুরের পরিবেশক মেসার্স শাইরিন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী  আলহাজ্ব মো. নাদিম আলমের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) লোকেশ চন্দ্র রায়সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় বর্তমানে  ওষুধ ও কাঁচাবাজার ব্যতীত সকল পণ্যের দোকানপাট বন্ধে সরকারি নির্দেশনা রয়েছে। এ সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ