• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর নিজ বাড়িতে মারা গেলেন সাভারে অগ্নিদগ্ধ দম্পতি

সিসি নিউজ, ২৯ মার্চ ।। তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন সাভারের নরসিংহপুরে অগ্নিদগ্ধ নির্মল-চায়না দম্পতি। আজ শনিবার ভোরে নীলফামারীতে তাদের নিজ বাড়িতে প্রথমে মারা যান স্বামী নির্মল রায়। এরপর দুপুরে মারা যান স্ত্রী চায়না রায়। তাদের ছেলে নিপু রায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাশের ঘরে থাকায় প্রানে বেঁচে যান আরেক ছেলে দিলীপ রায়।
নিহতদের বাড়ি জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রামে।
গত ২৭ মার্চ ভোরে সাভারের নরসিংহপুর এলাকার কবির মন্ডলের মালিকানাধীন শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক ঘরে থাকা নির্মল রায় (৪০), তার স্ত্রী চায়না রায় ও ছেলে নিপু রায় অগ্নিদগ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান জানান, অগ্নিদগ্ধ হবার পর ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে গতকাল শুক্রবার সন্ধায় নিজ বাড়িতে ফেরেন নির্মল ও চায়না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ