• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় ভটভটির চাপায় ২ জন নিহত

নওগাঁ, ৩০ মার্চ।। জেলার পোরশা উপজেলায় ভটভটির চাপায় অটোরিকশা আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকেল ৪ টার দিকে সরাইগাছি-আড্ডা সড়কে কাঠপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোরশা উপজেলার লক্ষিপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম (৫০) ও ছাদিকুল (৪০)। আহত অটোরিকশা চালক মনোয়ার হোসেনকে (১৮) চিকিৎসা দেওয়ার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে অটোচালক মনোয়ার সরাইগাছি মোড় থেকে হাকিম ও ছাদিকুলকে নিয়ে কাঠপুকুর যাচ্ছিলেন। পথে পাশের বেজোড় মোড় এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ভটভটি এসে সামনে থেকে তাদের চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে অটোযাত্রী হাকিম ও ছাদিকুল ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় মনোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। দূর্ঘটনাকবলিত অটোরিকশা ও ভটভটি জব্দ করা হয়েছে। তবে ভটভটি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা দায়ের করা হবে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ