• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

করোনা সন্দেহে: বাড়ী থেকে স্বামীকে বের করে দিলেন স্ত্রী

বগুড়া, ৩১ মার্চ ।। ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরা স্বামীর জ্বর-সর্দি ও কাশি দেখা দেয়ায় তাকে বাড়িতে উঠতে দেননি স্ত্রী। বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটেছে।

সোমবার সকালে তিনি বাড়িতে ফিরলে তার স্ত্রী প্রতিবেশীদের জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ফিরেছেন তার স্বামী। এমন খবরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়। দ্রুত সেখানে ছুটে যায় উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ এবং স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে একটি মেডিকেল টিম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টায় ঢাকা থেকে বাড়িতে যান কাবিল প্রমানিক (৩২)।

স্ত্রী জেসমিন আক্তার প্রতিবেশীদের জানান, ঢাকা থেকে বাড়িতে আসার পর তার স্বামীর জ্বর-সর্দি ও কাশি দেখা দেয়।

ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, বর্তমানে ওই ব্যক্তি সুস্থ থাকলেও তাকেসহ পরিবারের সকল সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

অসুস্থ কাবিল প্রামানিক জানান, তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় তার শরীরে হালকা জ্বর ও সর্দি কাশি হয়। সে কারণে বাড়িতে চলে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ