• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত ৭২ হাজার, মৃত্যু ৪ হাজার

সিসি ডেস্ক, ১ এপ্রিল।। মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৫শ ৬১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে প্রাণহানি হয়েছে ৪ হাজার ৩শ ৪১ জনের।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে করোনায় গত ২৪ ঘণ্টায় সবচে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ২৩ হাজার ৯৪১ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৭শ ২৬ জন।

করোনায় গত এক মাসেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। নতুন করে দেশটিতে ৪ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৪শ ২৮ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮শ ৩৭ জন।

গত ৩ মাসে করোনার ছোবলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১শ ১৪ জন প্রাণ হারিয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৩ শ জনেরও বেশি।

এদিকে মহামারী আকার ধারণ করা এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৫শ ৬১ জনের নতুন আক্রান্তের ঘটনায় এ পর্যন্ত আক্রান্ত মোট ৮ লাখ ৫৭ হাজার ২শ ৯৯ জনে দাঁড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, ১ লাখ ৭৭ হাজার ১৪১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসায় সুস্থ্য হয়ে উঠেছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৩২ হাজার ২শ ৯৭ জনের অবস্থা আশঙ্কাজনক। যা আক্রান্তের শতকরা ৫ ভাগ।

প্রায় ২ মাসের বেশি সময় আক্রান্তের সংখ্যায় সবার উপরে ছিল চীন। তবে গত দু’সপ্তাহেই সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ