• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

সিসি ডেস্ক, ১ এপ্রিল ।। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বুধবার থেকে দেশব্যাপী ৩৫০ জন ডিলারের নিজস্ব ভ্রাম্যমাণ ট্রাকে শুক্রবার ছাড়া আগামী ২০ মে পর্যন্ত পণ্য বিক্রি চলবে।

প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী (আজ) ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ২০ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে রাজধানীতে ৫০টি, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি ও জেলা শহরে ৪টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হবে।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, আমাদের ডিলারদের মাধ্যমে ট্রাকে আপাতত মশুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হবে।

তিনি বলেন, এতদিন পেঁয়াজ বিক্রি করা হলেও বর্তমানে পণ্যটির দাম কমে যাওয়ায় তা বন্ধ রাখা হয়েছে। যদি আবারও দাম বাড়ে তাহলে পেঁয়াজ সরবরাহ করা হবে। এছাড়া রমজানের আগে আগে ছোলা ও খেজুর বিক্রি হতে পারে।

প্রতিটি ট্রাকে দিনে ১০০০-১৫০০ কেজি চিনি, ২০০-৩০০ কেজি মশুর ডাল ও ১৫০০-২০০০ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হবে। এসব ট্রাক থেকে একজন ক্রেতা দিনে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মশুর ডাল ও ৮০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ