• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফিলিপাইনে লকডাউন না মানলে গুলি করে হত্যার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, ২ এপ্রিল।। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে। এক মাসের লকডাউন না মেনে কেউ বিপদ তৈরি করলে তাকে গুলি করে হত্যার নির্দেশ দিলেন তিনি।

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুতার্তে বলেছেন, সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি। সরকারের বিধিনিষেধ এখন মানুন। কারণ পরিস্থিতি এখন জটিল।

ঘরের বাইরে বের হয়ে কারো বিপদ ডেকে না আনার অনুরোধ করেছেন ফিলিপিন্স প্রেসিডেন্ট, ‘স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের কোনো ক্ষতি করবেন না। কারণ এটা গুরুতর অপরাধ। আমার পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যদি ঝামেলা করে এবং অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়; তাহলে তাদের গুলি করে হত্যা করুন।

এদিকে দুই সপ্তাহ আগে থেকে দেশটিতে শুরু হয়েছে লকডাউক। কিন্তু খাবার ও ত্রাণ না পাওয়ায় ম্যানিলার কুয়েজন সিটির একটি মহাসড়কে বস্তিবাসীদের তীব্র প্রতিবাদের পর দুতার্তে এ হুঁশিয়ারি দিলেন। গ্রামের নিরাপত্তা কর্মী ও পুলিশ সবাইকে ঘরে থাকার নির্দেশ দিলেও শোনেনি অনেকে। আন্দোলন ছত্রভঙ্গ করে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিপাইনে করোনায় আক্রান্তের সংখ্যা ২,৩১১ এবং মারা গেছেন অন্তত ৯৬ জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ