• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় আইসোলেশনে থাকা শিশুর মৃত্যু

বগুড়া, ২ এপ্রিল।। বগুড়ায় (কোভিড-১৯) করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা ১৩ বছরের শিশুটির মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বগুড়ায় ২৫০ শয্য বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ১৩ বছর বয়সী ওই শিশুটিকে সংজ্ঞাহীন অবস্থায় আইসোলেশন ইউনিটে ভর্তি করে নেওয়া হয়। শিশুটির বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান এলাকায়। শিশুটি গত সাতদিন আগে পায়ে ব্যথা অনুভূত হওয়াসহ জ্বরে আক্রান্ত হয়। এরপর গত তিনদিন আগে শিশুটির পা ফুলতে শুরু করে ও জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয়। পল্লিচিকিৎসক দ্বারা চিকিৎসা নেওয়ার পরেও উন্নতি না হওয়ায় সজ্ঞাহীন অবস্থায় বুধবার বিকেলে শিশুটিকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ওই শিশুটির ৭দিন আগে পায়ে ব্যথা অনুভূত হয়। সে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছিল।

তিনি বলেন, হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। সংজ্ঞাহীন ওই শিশুটিকে অক্সিজেন দেওয়ার পর তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয় তবে জ্ঞান ফেরেনি। পরে সন্ধ্যা পোনে ৭টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির নমুনা সংগ্রহ করে তা রাজশাহীতে পাঠানো হবেও জানান তিনি।

মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, যেহেতু শিশুটিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে নেওয়া হয়েছিল সে কারণে তার বাড়িসহ আশ-পাশের বাড়িগুলো লকডাউনের জন্য প্রশাসনকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ