• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনাভাইরাস: এবার ঢাকা ছাড়ছেন জাপানিরা

সিসি ডেস্ক, ২ এপ্রিল ।। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতিতে আমেরিকান, মালয়েশিয়ান ও ভুটানের নাগরিকদের পর এবার ঢাকা ছাড়ছেন ৩২৫ জন জাপানি কূটনীতিক ও নাগরিক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন। জাপান দূতাবাসের মাধ্যমে দেশটির নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (ক্যাব) বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৫৬ মার্কিন নাগরিক ও কূটনীতিক। সঙ্গে ৭টি কুকুরও ছিল। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন ২২৫ জন মালয়েশিয়ান। তার আগে গত ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ভুটানের ১৩৯ জন নাগরিক।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া এই ভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলেন ৫৪ জন। এর মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ