• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে ডাকঘর খোলা

ঢাকা, ৩ এপ্রিল ।। দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ঘোষিত ছুটিকালীন সময়ে জনস্বার্থে ডাকসেবা অব্যাহত রাখার লক্ষ্যে জনস্বার্থে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনায় শর্তসাপেক্ষে সীমিত আকারে ডাকঘর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ এপ্রিল রোববার থেকে সব জিপিও ও প্রধান ডাকঘর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হবে। এ সকল ডাকঘর থেকে বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেনের পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবার কাউন্টার খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছুটিকালীন সময়ে জনস্বার্থে ডাকসেবা অব্যাহত রাখার লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই নির্দেশনা দিয়েছেন। মেট্রোপলিটন শহরগুলোর সাব পোস্ট অফিসও রবিবার থেকে সীমিত আকারে খোলা রাখা যাবে। কোন কোন পোস্ট অফিস খোলা থাকবে তা পোস্টমাস্টার জেনারেলরা ঠিক করে দেবেন।

জেলা পর্যায়ে জরুরি ডাক পরিবহন সেবা দিতে বিশেষ ব্যবস্থায় কেবল দিনের বেলায় ডাক বিভাগের নিজস্ব গাড়ি চালানো হবে। উপজেলা পর্যায়ে মেইল পৌঁছে দিতে সংশ্লিষ্ট পোস্টমাস্টার জেনারেল বা ডেপুটি পোস্টমাস্টার জেনারেলদের স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ