• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিজড়া ও হরিজনদের পাশে খানসামা থানা পুলিশ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবী, প্রতিবন্ধী, হরিজন ও হিজড়া সম্প্রদায়ের দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে খানসামা অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেনের নিজস্ব-উদ্যোগে চাল, ডাল, তেল, লবণ ও সাবান প্যাকেট করে সামাজিক দূরত্ব বজায় রেখে পাকেরহাট হরিজন পল্লী, কাচিনীয়া হিজড়া পল্লী এবং খানসামা বাজারে কর্মহীন শ্রমজীবী ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন।

অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন জানান, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে থানা পুলিশের নিজস্ব উদ্যোগে ঘরের বাইরে বের হতে না হওয়া এসব মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই ক্রান্তিলগ্নে কেউ যেন না খেয়ে থাকে সেই জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ