• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের জাতীয় রেল শ্রমিক পার্টির সভাপতি আব্দুর রশিদের ইন্তেকাল

সিসি নিউজ, ৪ এপ্রিল ।। রেলওয়ের জাতীয় শ্রমিক পার্টি, সৈয়দপুর কারখানা শাখার সভাপতি  আব্দুর রশিদ আর নেই। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, ফজরের নামাযের জন্য ওযু করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শনিবার বাদ যোহর তার গ্রামের বাড়ি উপজেলার সোনাখুলী মুন্সিপাড়ায় প্রথম জানাযা এবং পরে কয়াগোলাহাট জামে মসজিদে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে গোলাহাট কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, স্ত্রী, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে সৈয়দপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ