• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তাবলিগের ১২ বাংলাদেশির বিরুদ্ধে ভারতে মামলা

সিসি ডেস্ক, ৪ এপ্রিল ।। নিজামউদ্দিনে তাবলিগের মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়া ১২ বাংলাদেশির বিরুদ্ধে মামলা করেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ। শনিবার রাজ্যের শামলি জেলায় এ মামলা করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে ১২ বাংলাদেশির মধ্যে দুজনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভি এসেছে। তাদেরকে থানা ভবন শহরের একটি কলেজে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১২ জনের বিরুদ্ধেই থানা ভবন পুলিশ স্টেশনে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ১২ বাংলাদেশিকে শামলি জেলার ভাসানি গ্রামের একটি মসজিদে পাওয়া যায়। তাদের আশ্রয় দানকারী দুই ভারতীয়কেও আটক করা হয়েছে।

পহেলা মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত নিজামউদ্দিনে চলেছিল তাবলিগ জামাতের ইজতেমা। এর পরেও প্রায় ১০-১২ দিন ধরে নিজামউদ্দিন মসজিদে ছিলেন প্রায় কয়েক হাজার দেশি-বিদেশি প্রতিনিধি,যাদের মধ্যে শতাধিক বাংলাদেশি ছিলেন। তাবলিগের এসব প্রতিনিধি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মিলিয়ে ছয় শতাধিক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ