• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পুলিশের হাতে ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

সিসি নিউজ, ৫ এপ্রিল ।। ডিবি পুলিশ সেজে প্রতারনার অভিযোগে আবেদ আলী (২৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে নীলফামারী ও সৈয়দপুর থানা পুলিশ যৌথ অভিযানে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আবেদ আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের পুত্র।

পুলিশ জানায়, শনিবার দিনের বেলায় নীলফামারী শহরের উকিলের মোড় এলাকায় মোকছেদুল হক নামে এক যুবককে ভয় দেখিয়ে তার দামী মোবাইল ফোন জব্দ করে নিয়ে যায় প্রতারক আবেদ। সূত্রটি জানায়, মোকছেদুল সহ কিছু যুবক ওই মোবাইল ফোনে লুডু খেলছিল। এ সময় প্রতারক আবেদ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোবাইলে জুয়া খেলার অজুহাতে ফোনটি নিয়ে নেয়। ঘটনাটি তাৎক্ষনিক নীলফামারী থানায় অবহিত করা হলে পুলিশ প্রতারক আবেদকে গ্রেফতারে তৎপর ওয়ে ওঠে।

নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, প্রতারনার শিকার মোকছেদুল নিজে বাদী হয়ে একটি মামলা করেছে। আজ আদালতের মাধ‌্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ