জয়পুরহাট প্রতিনিধি, ০৫ এপ্রিল ।। জয়পুরহাটের কালাইয়ে ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার পুনট-ইমামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত আরিফ হোসেন কালাই উপজেলার পাঁচপাইকা গ্রামের সুলতান মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আরিফ তার বাবার সাথে গরু-ছাগলের ঘাঁষ কাটতে মাঠে গিয়েছিল। মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে নায়েব পাড়া এলাকার মুনজুর ইসলাম আইডিয়াল স্কুলের সামনে আসে। এ সময় পুনটগামী ব্যাটারিচালিত একটি অটোভ্যান শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়।
কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।