• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টুপামারীতে স্থানীয় উদ্যোগে শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে স্থানীয় উদ্যোগে শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দেয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে।
শনিবার রাতে টুপামারী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক এজমুল হাচান, সজীব ওয়াজেদ জয় পরিষদের সদর উপজেলা সভাপতি আহসান হাবিব আলীফ, সহ-সভাপতি রকি ইসলাম।
খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সাবান, বেগুন ও লবন।
সজীব ওয়াজেদ জয় পরিষদের সদর উপজেলা সভাপতি আহসান হাবিব আলীফ জানান, স্থানীয় মুরব্বীদের সহযোগীতায় সংকটের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা।
যাতে একবেলা হলেও খেতে পারেন কর্মহীন এলাকার এসব মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ