• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে দেশীয় মদ পানে ৪জনের মৃত্যু

সিসি ডেস্ক, ৬ এপ্রিল ।। রংপুরে সদরে নেশা জাতীয় দেশীয় চোলাই মদ পান করে ৪ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরো একজন। সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়াতে এ ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তিনি চারজনের মৃত্যু হয়েছে বলে জানান।
নিহতরা হলেন- সদ্যপুস্করিণী ইউনিয়নের পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপাড়া এলাকার চা দোকানি আবু রায়হান (৪২), পালিচড়া বাজার এলাকার নৈশপ্রহরী আফছার আলী (৬৫) ও রংপুর নগরীর দর্শনা সূত্রাপুরের কাঁচামাল ব্যবসায়ী মমদেল হোসেন।

এসপি বিপ্লব কুমার সরকার জানান, তার কাছে চারজনের মৃত্যুর তথ্য রয়েছে। আর একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তারা কি ধরণের নেশা পান করেছেন বা আদৌ নেশার কারণে মারা গেছেন, তা খতিয়ে দেখা দেখা হচ্ছে। একই সাথে এই ঘটনায় সদর কোতয়ালী ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের স্থানীয় মদ ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজখবর নেয়ার জন্য বলা হয়েছে।

এদিকে স্থানীয় দের বরাত দিয়ে রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন জানান, ওই চারজন রোববার (৫ এপ্রিল) রাতে চোলাই মদ পান করেন। এরপর রাতেই তিনজনের মৃত্যু হয়।
সোমবার ( ৬ এপ্রিল) সকালে গুরুত্বর অসুস্থ আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ