• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে অনাহারীদের পাশে ব‌্যবসায়ী আকতার হোসেন ফেকু

সিসি নিউজ, ৬ এপ্রিল ।। করোনা ভাইরাসের কারনে সৈয়দপুরে চলছে অঘোষিত লকডাউন। এতে বিপাকে পড়েছে অনেক শ্রমজীবি মানুষ। এসব অনাহারী মানুষদের মধ‌্যে প্রতিদিন ১’শ পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দিচ্ছেন সৈয়দপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ব‌্যবসায়ী আকতার হোসেন ফেকু। ব‌্যাক্তি উদ‌্যোগে এক সপ্তাহ ধরে ৭শত পরিবারের হাতে এসব খাদ‌্য সামগ্রী তুলে দিবেন।

আজ সোমবার বিকেলে নিজ বাসভবন থেকে ৫নং ওয়ার্ডের অসহায় দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী তুলে দেন। খাদ‌্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আ’লীগ নেতা প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন।

ব‌্যবসায়ী আকতার হোসেন ফেকুর অনুজ স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ হোসেন জানান, দুঃস্থদের মাঝে বিতরনকৃত খাদ‌্য সামগ্রীতে চাল, ডাল, লবন, তেল, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ ও মরিচ রয়েছে।

প্রধান অতিথি আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সাবেক কাউন্সিলর আখতার হোসেন ফেকু অসহায়দের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরন করায় উপজেলা ও পৌর আ’লীগের পক্ষ‌্য থেকে সাধুবাদ জানাই। তিনি শহরের বিত্তবানদের দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সাবেক পৌর কাউন্সিলর আকতার হোসেন ফেকু বলেন, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়দের সাহায‌্য করে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫নং ওয়ার্ডের পাশাপাশি ৬নং ওয়ার্ডের দুঃস্থদের মাঝেও খাদ‌্য সামগ্রী দেয়া হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ