• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে জ্বর ও শ্বাষকষ্টে এক যুবকের মৃত‌্যু

জয়পুরহাট প্রতিনিধি, ৬ এপ্রিল ।। জয়পুরহটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিন্নিপাড়ায় জ্বর ও শ্বাষকষ্টে ছানাউল ইসলাম (২৮) নামে এক যুবক মারা গেছেন। সোমবার বিকেল পৌনে ৩ টায় তিনি নিজ বাড়িতে মারা যান। ছানাউল ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আওলাই ইউপি চেয়ারমান আব্দুর রাজ্জাক স্থানীয়দের বরাত দিয়ে জানান, দরিদ্র যুবক ছানাউল বেশ কিছু আগে থেকে ঢাকা ও চট্টগামে কখনো রিকশা আবার কখনো দিন-মজুরের কাজ করতেন। দীর্ঘ দিন ধরে তিনি হাাঁপানী ও শ্বাষ কষ্ট রোগে ভুগছিলেন। গত মাস দুয়েক আগে ছানাউল বাড়ি ফিরে আসেন। এরপর কিছু দিন সুস্থ থাকলেও গত ৩/৪ দিন ধরে জ্বর ও শ্বাষকষ্টে ভোগার পর ছানাউল মারা যান।

এ ব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার সালাম কবীর জানান, খবর পেয়ে তিনি সিভিল সার্জন, উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ