• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সিসি নিউজ, ৬ এপ্রিল ।। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সৈয়দপুর শহরের উপকেণ্ঠে ওয়াপদা মোড় এলাকায় আজ সোমবার বিকেলে ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অন্যদের বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ প্রমূখ।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, প্রচার সম্পাদক মো. আব্দুল জলিল প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা শাখা কমিটির ৫০ জন শ্রমিকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ১ কেজি চাল ও দুই কেজি আলু। গতকাল রোববার সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ১ হাজার শ্রমিকদের মাঝে খাদ‌্য সামগ্রী বিতরণ করে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ