• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা ভাইরাসে বিপর্যস্ত ফ্রান্সে একদিনে ৮৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ৭ এপ্রিল ।। করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৮৩৩ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯১১ জনে।

সোমবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী ওলিভার ভেরান এ তথ্য জানান। তিনি বলেন, আমরা এখনও এই মহামারির উর্ধ্বক্রমের শেষ চূড়ায় পৌঁছাইনি। বহু পথ পাড়ি দিতে হবে। ঘোষিত পরিসংখ্যানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাড়িতে থেকে (ভাইরাস) আটকে ফেলার প্রচেষ্টা অব্যাহত রাখুন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এশিয়ার বাইরে করোনায় প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় ফ্রান্সে। ভাইরাসটির বিস্তার রোধে গত ১৭ মার্চ দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। এরপরও সেখানে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন পর্যন্ত বিশ্বের ২০০ দেশে ছড়িয়েছে। নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার এবং মারা গেছেন প্রায় ৭৪ হাজার মানুষ। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ লাখ ৭৬ হাজার জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ