• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালডিহি গ্রামের বেলান পাড়া নামক স্থানে।এঘটনায় পুকুরের মালিক ছকি উদ্দিন বাদী হয়ে খানসামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত সোমবার দিবাগত রাতে কে বা কাহারা রাত ১১টা-ভোর ৫টার মধ্যে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলে যার মুল্য প্রায় দেড় লক্ষ টাকা।আর তার পরেরদিন (মঙ্গলবার) সকালে পুকুর পাড়ে গেলে মরে যাওয়া মাছ ভেসে থাকতে দেখা যায়।

পুকুর মালিক ছকি উদ্দিন জানান,পূর্ব শত্রুতার জেরে কেউ এই কাজ করতে পারে এ ক্ষতি পোষানোর মতো সামর্থ্য আমার নেই। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।

অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন জানান,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত তদন্ত করে বিষয়টির ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ