• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটের ওএমএসের ৭ বস্তা চালসহ আওয়ামীলীগ নেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে অবৈধভাবে বিক্রি ও সরবরাহের অভিযোগে সাত বস্তা ওএমএস এর চাল সহ আওয়মীলীগ নেতা ও তার শ্যালককে হাতে নাতে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন – গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর ও তার শ্যালক আনোয়ার হোসেন।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান,আটককৃতরা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি ও সরবরাহ করার সময় র‌্যাব সদস্যরা তাদের হাতে নাতে আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে সাত বস্তা ওএমএস এর চাল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওএমএস এর চাল অবৈধভাবে বিক্রির কথা র‌্যাবের কাছে স্বীকারও করেন তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ