• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৌদিতে ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ৮ এপ্রিল ।। সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদ, মক্কা ও জিজানে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- আবুল হোসেন (৩৫), বেলাল উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৪২) ও শওকত ওসমান (৪০)।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, মঙ্গলবার আবুল হোসেন মক্কা নগরীর সারা মনসুর এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কেঁওচিয়া ইউনিয়নের আশেকের পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাবিবুর রহমান।

মোহাম্মদ বেলাল উদ্দিন মক্কা মিসফাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহ আলম।

অপরদিকে জাহাঙ্গীর আলম রাজধানী রিয়াদে হারায়া নামক এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়ার বাসিন্দা। তার বাবার নাম ছিদ্দিকুর রহমান।

আর শওকত ওসমান সৌদির জিজান শহরে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ