• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাছ-মাংস ও সবজি বাজার স্থানাস্তর

সিসি নিউজ, ৮ এপ্রিল।। করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সৈয়দপুর শহরের আধুনিক সবজি বাজার ও মাছ-মাংসের বাজার স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার উপজেলা, পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল সিসি নিউজকে জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে মাছ-মাংসের বাজার বিমানবন্দর সড়কের পাশে ফাইভ স্টার মাঠে এবং সবজি বাজারটি সৈয়দপুর পাইলট উচ্চ বিদ‌্যালয় (বাংলা হাইস্কুল) মাঠে স্থানান্তর করা হয়েছে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন এসব স্থানে ওইসব পন‌্য বেচাকেনা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাইকারী বাজারটি বাইপাস মহাসড়কে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে থেকে বাস্তবায়ন করা হবে তা দ্রুত সময়ে জানানো হবে।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সৈয়দপুর শহরের সুশীল সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ