• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬৯ প্রাইভেট মেডিকেলেও দেয়া হবে করোনার চিকিৎসা

সিসি ডেস্ক ।। দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করোনা রোগীসহ সব ধরনের সেবা দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত। এ কথা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি এম এ মুবিন খান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

এসময় সংগঠনের মহাসচিব এনামুর রহমান, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপিসহ অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপিএমসিএ’র পক্ষ থেকে বলা হয়, এ দুর্যোগের সময়ে দেশবাসীর পাশে আমরা আছি। আমাদের ২০ হাজার চিকিৎসক সেবা দিতে প্রস্তুত।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। এ নিয়ে করোনায় মোট ২১ জনের মৃত্যু ও ৩৩০ জন আক্রান্ত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ