• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ ফেরত লোকদের নিয়ে আতঙ্কে সৈয়দপুরবাসী

সিসি নিউজ ।। ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে নারায়ণগঞ্জে। জেলাটিকে করোনা মোকাবিলায় ইতিমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন। জেলাটিতে আসা-যাওয়া বন্ধ করতে চলছে লকডাউন। কিন্তু এতো কড়াকড়ির মধ্যেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নীলফামারী সৈয়দপুরে আসছেন লোকজন। অটোরিকশা, সিএনজি, ট্রাকে চড়ে এসে উপজেলার বিভিন্ন গ্রামে ঢুকছেন তারা। এসব লোকজন নিয়ে স্থানীয় প্রশাসনে অস্বস্তি বিরাজ করছে। স্থানীয়রাও সংক্রমিত হওয়ার ভয়ে আছেন।

সংশ্লিষ্ট সুত্র মতে, উপজেলার বিভিন্ন অঞ্চলের শত শত  লোকজন  নারায়ণগঞ্জের গার্মেন্টস ও অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন।  গত মঙ্গলবার থেকে  বৃহস্পতিবার পর্যন্ত  লকডাউনের মধ্যেই শ্রমিকরা নিজ এলাকায় ফিরতে শুরু করে। স্থানীয় প্রশাসন করোনা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকলেও নারায়ণগঞ্জ ফেরতদের কারণে করোনা নিয়ে নতুন করে উপজেলায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশীপাড়ার ৩৮ বছরের এক যুবক নারায়নগঞ্জ থেকে গত ৬ এপ্রিল বাড়িতে এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ওই যুবকের শরীরে ভাইরাসের উপস্থিতি মিলেছে। সে নারায়নগঞ্জের চাষাড়ায় একটি খাবার হোটেলে ম‌্যানেজারের কাজ করতো।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ জানান, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ