• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হোটেলের গেটে তালা দিয়ে ভেতরে বেচাকেনা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। হোটেলের মূল গেটে তালা দিয়ে সরকারী নির্দেশ অমান্য করে হোটেলের ভিতরে জমজমাট বেচাকেনা আর আড্ডাবাজি।এমন সময় ইউএনও এবং ওসি’র গাড়ি দেখেই হোটেল স্টাফরা দিলেন ভোঁ দৌড়।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার আমতলী বাজারে অভিযানে গিয়ে এ দৃশ্য দেখেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এবং অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে নিয়মিত অভিযান পরিচালনার সময় আমতলী বাজারের কালাম হোটেলের বাইরের মূল গেটে তালা দেওয়া থাকলেও সন্দেহ হওয়ায় পিছন দিক দিয়ে অভিযান চালানো হলে দেখা যায় হোটেল চালু রয়েছে আর ততক্ষণে হোটেলের মালিক-কর্মচারীরা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং জনসমাগম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ