• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইতালিতে করোনায় আক্রান্ত শতাধিক চিকিৎসক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক. ১০ এপ্রিল ।। ইতালিতে গত ফেব্রুয়ারিতে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর এই রোগে আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইতালির FNOMCeO নামের একটি স্বাস্থ্য বিষয়ক সমিতি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

সমিতির মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে’জানান, কোভিড-১৯’য়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে ওই ভাইরাসে শতাধিক চিকিৎসক প্রাণ হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে এই সংখ্যা এখন ১০১ জন।

এসব চিকিৎসকদের মধ্যে কিছু অবসরপ্রাপ্ত চিকিৎসকও রয়েছেন। দেশটিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর সরকারের ডাকে সাড়া দিয়ে অবসরে যাওয়া চিকিৎসকরাও করোনা আক্রান্তদের সেবায় এগিয়ে আসেন।

এই মুহূর্তে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ২৭৯ জন। করোনায় মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানে রয়েছে ইউরোপের এই দেশটি।

এদিকে ইতালির সংবাদ মাধ্যমগুলো বলছে, করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন নার্স।

FNOMCeO’র প্রেসিডেন্ট ফিলিপ্পিা আনেলি সমিতির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছেন,‘আমরা আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভাইরাসের বিরুদ্ধে কোনও সুরক্ষা না দিয়ে লড়াই করার জন্য পাঠাতে পারি না। এটা একটা অন্যায্য যুদ্ধ।’

এদিকে রোমভিত্তিক এক সরকারি স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, এই মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ১০ শতাংশ স্বাস্থ্যকর্মী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ