• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে টিসিবি’র পণ্যসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি, ১০ এপ্রিল ।। রংপুরে আড়াই লাখ টাকার টিসিবি’র পণ্যসহ এক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর পশ্চিম খাসবাগ এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন ডিবি’র অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, খাসবাগ এলাকার তুহিন ট্রেডাসের মালিক আব্দুল হালিমের ব্যবসা প্রতিষ্ঠানে টিসিবি’র পণ্যগুলো মজুদ করা হয়েছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বস্তা চিনি, ১০৬ কার্টুন সয়াবিন তেল ও এক বস্তা ডাল উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক আব্দুল হালিমকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত মালামালগুলো টিসিবি’র ডিলার আজমল হোসেন ও আনোয়ার হোসেনের। তারা পলাতক রয়েছে।

পুলিশের সহাকারি কমিশনার আলতাফ হোসেন জানান, আটকতৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ডিলার দুজনকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ