• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক, ১১ এপ্রিল ।। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে এ ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬শ ৮০ জন প্রাণ হারিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপি ১৬ লাখ ৭৮ হাজার ৯শ জনেরও বেশি। শুধু গত ২৪ ঘণ্টায় ৭৫ হাজার ২শ ৫৩ জন প্রাণ হারিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্তের দিক দিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোন রাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে। গত একদিনেই আক্রান্ত হয়েছে ২১ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১৮ হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র এখন রয়েছে দ্বিতীয় স্থানে। তবে দেশটিতে গত কয়েকদিন ধরে যে হারে মৃত্যু বাড়ছে সে তথ্য বলছে, মৃত্যুতে ইতালিকেও ছাড়িয়ে যেতে খুব বেশি সময় লাগবেনা।

সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ইতালিতে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭জন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮শ ৪৯ জনের।

মৃতের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। ১ লাখ ৫৭ হাজার ৫৩ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৯৭০ জনের। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৩ হাজার ২শ জনের। আক্রান্ত ১ লাখ ২৪ হাজার ৮৪৯ জন। জার্মানিতে আক্রান্ত বেশি, মৃত্যু কম। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার। মৃত্যু ২ হাজার ৬শ ৮৮ জন।

যুক্তরাজ্যে আজও মৃত্যু হয়েছে ৯৮০ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮হাজার ৬শ ৬১ জন। ইরানে আক্রান্ত ৬৮ হাজার ১৯২ জন। মৃত্যু হয়েছে ৪ ২৩২ জন। বেলজিয়ামে মৃত্যু ৩ হাজার ১৯জন। নেদারল্যান্ডসে মৃত্যু ঘটেছে ২৫১১ জনের।

এখনও পর্যন্ত আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৭৩ হাজার ৫শ জনেরও বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ